মানিকগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা, কেরোসিনভর্তি বোতল নিক্ষেপ
মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় কার্যালয়ের পাশে কেরোসিনভর্তি কাঁচের বোতল নিক্ষেপ করা হয়। তবে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।


