২৬ বছর পর হামমুক্ত দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র, সংক্রমণ–মৃত্যুর রেকর্ড
দুই দশকেরও বেশি সময় পর হামমুক্ত দেশের মর্যাদা হারিয়েছে যুক্তরাষ্ট্র। টানা ১২ মাসের বেশি সময় ধরে দেশটিতে একই ধরনের হাম ভাইরাসের সংক্রমণ অব্যাহত থাকায় এই স্বীকৃতি প্রত্যাহার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক সংস্থা প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পিএএইচও)।


