কর্ণফুলীতে শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদে হোল্ডিং ট্যাক্স আদায়কে কেন্দ্র করে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অতিরিক্ত অর্থ আদায়, মূল রসিদ ও কার্বন কপিতে টাকার অঙ্কের গরমিল এবং স্বাক্ষরবিহীন রসিদে টাকা আদায়ের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

