মহারাষ্ট্রে ভোটার ছাঁটাই বিতর্ক: শীর্ষে ‘শেখ’ পদবি, সবচেয়ে বেশি বাদ পড়েছেন মুসলিমরা
মহারাষ্ট্রে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) সময় বাদ পড়া ভোটারদের তালিকায় শীর্ষে রয়েছে \'শেখ\' পদবিধারী নাগরিকরা। \'সবর ইনস্টিটিউট\'-এর একটি প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, এই সংশোধন প্রক্রিয়ায় ৭ লাখ ৫৩ হাজার ৯৭৮ জন \'শেখ\' পদবিধারী ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন।

