গ্র্যাজুয়েটদের দক্ষতা বাড়াতে পাঁচ বছরের পরিকল্পনা ইউজিসির
বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়েও চাকরির বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন করতে পারছেন না অনেক তরুণ। এ ঘাটতি দূর করে গ্র্যাজুয়েটদের দেশি-বিদেশি কর্মবাজারের উপযোগী করতে পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
