কোকো টি-টোয়েন্টি ক্রিকেট শুরু
আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল পাহাড়তলীর শাহজাহান মাঠে দেশ রক্ষা তারেক মঞ্চ আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিসিবি পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু।

