এনআইডি সেবায় হয়রানি ও দুর্নীতি আর দেখতে চাই না: সিইসি
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা নিতে গিয়ে সাধারণ নাগরিকদের হয়রানি ও দুর্নীতির শিকার হওয়ার অভিযোগ আর দেখতে চান না বলে কড়া বার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।



