ফুটবল সবসময় জেতা যায় না, তবে বছরটা ইতিবাচক: স্কালোনি
রুপান্তরের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে উরুগুয়ের কাছে হারের তিক্ততা ভুলে কোস্টারিকাকে ৭-০ গোলে বিধ্বস্ত করে বছরটা রাঙাল আলবিসেলেস্তেরা। মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে তরুণদের এই বিধ্বংসী পারফরম্যান্স নতুন দিনের বার্তা দিয়ে গেল।

