নেতানিয়াহুকে হটাতে আইজেনকটের পাশে আরব দলগুলোর জোট
ইসরায়েলে নতুন সরকার গঠনের লড়াইয়ে বিরোধী নেতা গাদি আইজেনকটের প্রতি সমর্থন জানিয়েছে আরব নেতৃত্বাধীন দলগুলোর জোট জয়েন্ট লিস্ট। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জোটটি জানিয়েছে, তারা প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সুপারিশ করবে।

