সাবেক বিসিক চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
চট্টগ্রামের ফৌজদারহাট বিসিক শিল্পনগরীতে ১৯ হাজার বর্গফুট জমির বরাদ্দ বাতিলের আদেশ প্রত্যাহার করে একটি প্রতিষ্ঠানকে আবারও জমি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক বিসিক চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
