সিংড়ায় বালুবাহী ট্রলির পেছনে মোটরসাইকেলের ধাক্কায় শালা-দুলাভাইয়ের মৃত্যু
নাটোরের সিংড়ায় বালুবাহী ট্রলির পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কায় দুই আরোহী (শালা-দুলাভাই) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আটটার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার ফরিদনগর আজর দরগা নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।



