অবশেষে ১৭ বছর পর শ্রীপুর-মাগুরা সড়কের সংস্কার কাজ শুরু
দীর্ঘ ১৭ বছর ধরে সংস্কারহীন বেহাল দশায় পড়ে থাকা মাগুরা-শ্রীপুর আঞ্চলিক মহাসড়কের সংস্কারকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) শ্রীপুর এলাকাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সংস্কারকাজের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।



