সাদমান স্ট্রেচারে মাঠ ছাড়ার পর হাসানের টানা দুই বলে উইকেট
আগের দিন যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করেন আমির জাঙ্গু ও জাস্টিন গ্রেভস। তাদের জুটি পেরিয়ে যায় একশ। এরপর জোড়া আঘাত হানলেন হাসান মাহমুদ। এর মাঝে একটি হতাশার খবর, ফিল্ডিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছেন সাদমান ইসলাম।

