৭ তারিখ, ৭ ঘণ্টা, ৭ ব্যান্ড, ঢাকার মঞ্চে সংগীতের মহামিলন!
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বসতে যাচ্ছে বড় পরিসরের সংগীত আয়োজন। এতে নগর বাউল জেমসের পাশাপাশি দেশের আরও ছয়টি জনপ্রিয় ব্যান্ড সংগীত পরিবেশন করবে। ‘কনসার্ট ফর সলিডারিটি’ শিরোনামের এই আয়োজন ঘিরে ইতোমধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।



