‘জাতীয় ফুপু’খ্যাত দীপার নতুন সিদ্ধান্ত
অভিনয় জগতে ২৮ বছরে পা দিয়েছেন অভিনেত্রী দীপা খন্দকার। এই দীর্ঘ পথে ক্যারিয়ারের অনেক বাঁক বদল দেখেছেন তিনি। সাম্প্রতিক সময়ে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের ফাতেমা ফুপুর চরিত্রে অভিনয় করে তুমুল প্রশংসা পেয়েছেন তিনি।


