ঐতিহ্যবাহী ঢাকাই মসলিন ফিরছে রূপগঞ্জের কারিগরদের হাত ধরে
একসময় বিশ্বজুড়ে খ্যাতি ছিল বাংলার ঢাকাই মসলিনের। অতি সূক্ষ্ম সুতা আর নিপুণ বুননে তৈরি এ শাড়ি ছিল বাংলার ঐতিহ্য, আভিজাত্য ও গৌরবের প্রতীক। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা সেই মসলিন ঐতিহ্যকে নতুন করে ফিরিয়ে আনার চেষ্টা চলছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে।


