অনগ্রসর মানুষের উন্নয়নই মূল কথা
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির আলোচনায় দারিদ্র্য হ্রাসের সাফল্য দীর্ঘদিন বিশেষ গুরুত্ব পেয়েছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে, অবকাঠামোর সম্প্রসারণ ঘটেছে, বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থার উন্নতি হয়েছে এবং গড় আয়ুও বৃদ্ধি পেয়েছে।



