বাংলা শিশুসাহিত্যের উজ্জ্বল নক্ষত্র সুকুমার রায়ের জন্মদিন আজ
বাংলা শিশুসাহিত্যের জগতে এক অনন্য নাম সুকুমার রায়। ছড়া, কবিতা ও মজার রচনার মধ্য দিয়ে কয়েক প্রজন্মের পাঠকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে বাংলা সাহিত্যে ননসেন্স ছড়ার জনপ্রিয়তা তৈরিতে তাঁর অবদান অসামান্য।




