কক্সবাজারে বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেফতার
কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ জন আসামিকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে একজন মাদক ব্যবসায়ী, তিনজন মাদকসেবী, বিভিন্ন ধর্তব্য অপরাধে পাঁচজন এবং পরোয়ানাভুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়।




