ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে মির্জাপুর উপজেলার কদিমধল্যা এলাকায় রাস্তার ধারে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।




