টাওয়ারের চূড়ায় উঠে বিয়ের দাবি
পছন্দের মানুষের সঙ্গে বিয়ে দিতে পরিবার রাজি না হওয়ায় হিন্দি সিনেমার কায়দায় প্রায় ১০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে চড়ে বসে আত্মহত্যার হুমকি দিলেন এক ভারতীয় তরুণী। দীর্ঘ নাটকীয়তা ও দেনদরবারের পর টাওয়ারে থাকা অবস্থাতেই অনলাইন ও ফোনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে অবশেষে তিনি নিরাপদে নিচে নেমে আসেন।



