তারা ১৬ বছর বন্দুক ঠেকিয়ে দেশ শাসন করেছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি সন্ত্রাসী গোষ্ঠী গত ১৬ বছর জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে দেশ শাসন করেছে। তারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। দীর্ঘ সময় ক্ষমতায় থেকেও তিস্তা ও পদ্মা ব্যারাজ নির্মাণ কিংবা উত্তরাঞ্চলের জেলাগুলোতে গ্যাস সরবরাহের ব্যবস্থা করেনি।



