সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা
সিরাজগঞ্জের বেলকুচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এক নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। তাঁর নাম আশরাফ আলী (৫৮)। গতকাল বুধবার রাতে উপজেলার গোপরেখী ফুটানি মার্কেট এলাকায় তাঁর ওপর হামলা হয়।



