৪০ হাজার টাকায় বিক্রি হওয়া ১৪ মাসের শিশুকন্যা উদ্ধার, বাবাই বিক্রি করেছিলেন সন্তানকে!
গাইবান্ধার সুন্দরগঞ্জের পোশাকশ্রমিক খালেদা বেগমের ১৪ মাস বয়সী শিশুকন্যা আদিবা খাতুনকে সাদুল্লাপুরের নলডাঙ্গা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। শিশুটিকে নিজ বাবা আজাহার আলী ৪০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।



