‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কারাগারে দুই ‘জুলাই যোদ্ধা’
রাজশাহীর গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের পরিবারের দাবি, দুজনই ২০২৪ সালের জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন আন্দোলনে তাঁদের অংশগ্রহণের ছবিও পাওয়া গেছে।


