হতাশার আরেকটি সেশনের পর বৃষ্টির বাগড়া
প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনও হতাশায় কেটেছে বাংলাদেশের। বোলিংয়ের পর ব্যাটিংয়েও টানা দুই সেশন নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর টেস্টে দ্বিতীয় দিন বৃহস্পতিবার প্রথম সেশনে ৫৯ রানে বাংলাদেশের ৭ উইকেট তুলে নিয়েছিল সফরকারী দলটি।

