চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধ ইটভাটা উচ্ছেদের জন্য অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে দুটি ইটভাটার বিভিন্ন স্থাপনা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী দামুড়হুদা উপজেলার সনি ব্রিকস ও দোয়েল ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় ওই অভিযান চালানো হয়।




