মেহেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩টিতে মুচলেকা ও ২টি ভাঙচুর
মেহেরপুরের গাংনী উপজেলায় পরিবেশ আইন অমান্য করে গড়ে ওঠা অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে গাংনীর বিভিন্ন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।




