যেভাবে মসজিদুল হারামে চালু হয়েছিল এক ইমামের পেছনে একক জামাত
মক্কার পবিত্র মসজিদুল হারাম একই সময়ে কেবল একজন ইমামের পেছনে জামাতে সালাত আদায়ের ঐতিহাসিক ১০০ বছর পূর্ণ করল। জেনে নিন, কীভাবে ১৯২৬ সালে বাদশাহ আবদুল আজিজ আলাদা চার মাযহাবের পৃথক জামাতের প্রথার অবসান ঘটিয়ে মসজিদুল হারামে একক জামাতের ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন।



