শীতে পিরিয়ডের বাড়তি ব্যথা, জেনে নিন করণীয়
শীত এলেই কি পিরিয়ডের সময় তলপেটের ব্যথা, কোমরব্যথা কিংবা পেট ফাঁপার সমস্যা বেড়ে যায়? অনেক নারীই শীতকালে মাসিকের সময় এমন অস্বস্তির কথা জানান। শীতকালে শারীরিক কার্যকলাপ কমে যাওয়া, পানি পানের পরিমাণ হ্রাস, ঘুম ও খাদ্যাভ্যাসে পরিবর্তনের কারণে এ সময় অস্বস্তি বেশি অনুভূত হতে পারে।



