ভোলায় মাদরাসার দুই শিক্ষার্থী নিখোঁজ
ভোলায় মাদরাসার বিরতির পর নিখোঁজ হয়েছে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। দুই দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্তানদের সন্ধান না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।


