শিক্ষামন্ত্রী মিলনের বড় ভাই রেজাউল হক আর নেই
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এ টি এম রেজাউল হক রতন (৭৪) মারা গেছেন। আজ রোববার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।


