জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় একই কক্ষে ৫০ শিক্ষার্থীই ফেল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষায় একই কক্ষে বসে একই বিষয়ে অংশ নেওয়া রাজশাহী কলেজের ৫০ শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। ফল প্রকাশের পর উত্তরপত্র মূল্যায়ন ও ফল প্রস্তুত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা।


