আরাভ খানকে দুবাই থেকে বহিষ্কারের আদেশ বহাল
দুবাইয়ের একটি আপিল আদালত প্রতারণার মামলায় দোষী সাব্যস্ত আরাভ খানের সাজা বহাল রেখে তাকে সংযুক্ত আরব আমিরাত বহিষ্কারের আদেশ বহাল রেখেছে। দুবাইভিত্তিক এই স্বর্ণ ব্যবসায়ীকে বাংলাদেশ পুলিশ রবিউল ইসলাম হিসেবে শনাক্ত করেছে।


