হাজারী গুড় তৈরিতে ব্যস্ততা
আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা, এরপরই শুরু হবে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড় তৈরির মৌসুম। এ উপলক্ষে হরিরামপুর উপজেলার হাজারীপল্লীতে চলছে জোর প্রস্তুতি। খেজুরগাছ প্রস্তুত করা থেকে শুরু করে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ সবকিছুতেই ব্যস্ত সময় পার করছেন গাছি ও তাদের পরিবার।



