‘প্রবাসীদের মরদেহ আনতে ৫০% খরচ বহনের পরিকল্পনা সরকারের’
প্রবাসে কোনো বাংলাদেশি কর্মী বা নাগরিকের মৃত্যু হলে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যয়ের ৫০ শতাংশ বহনের পরিকল্পনা করছে সরকার। বিশেষ করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে প্রবাসীদের মৃত্যুর পর মরদেহ দেশে আনার ক্ষেত্রে এ সুবিধা দেওয়ার চিন্তাভাবনা চলছে।

