কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাচালান পণ্য জব্দ
কুড়িগ্রামের সীমান্ত এলাকায় গত ২৪ ঘণ্টায় ৩৬৪ বোতল ভারতীয় মদ, গবাদিপশু ও প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৭ লাখ ১০ হাজার ১৩০ টাকা।



