সিটির ১০০ পয়েন্টের রেকর্ড ছুঁতে চায় আর্সেনাল
ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে এক মৌসুমে ১০০ পয়েন্টের মাইলফলক ছোঁয়ার উচ্চাভিলাষী লক্ষ্য ঠিক করেছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। আর সেই লক্ষ্য পূরণে তাঁর অনুপ্রেরণা ও মানদণ্ড ২০১৭-১৮ মৌসুমের ম্যানচেস্টার সিটি, যেখানে সহকারী কোচ হিসেবে নিজেই ছিলেন তিনি।

