হামজাকে মাঠ ও মাঠের বাইরে অনুপ্রেরণা মানেন ফারহান
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তরুণ ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদের কাছে অধিনায়ক হামজা চৌধুরী মাঠ ও মাঠের বাইরে অনুপ্রেরণা। আন্তর্জাতিক ফুটবলে নতুন পথচলা শুরু করা ফারহান নিয়মিত হামজার কাছ থেকে খেলার কৌশল, পজিশনিং ও আক্রমণের সঠিক জায়গা খুঁজে নেওয়ার পরামর্শ পান।


