আড়াই বছর পর দুয়ার খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ আড়াই বছরের অপেক্ষা, অনিশ্চয়তা আর নানা জটিলতা পেরিয়ে অবশেষে বাংলাদেশি কর্মীদের জন্য আবার খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। দীর্ঘ বিরতির পর নতুন করে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হওয়ায় বিদেশে কর্মসংস্থানের অপেক্ষায় থাকা হাজারো বাংলাদেশির মধ্যে আশার সঞ্চার হয়েছে।
