‘মাতাল’ হয়ে ম্যাচ পরিচালনা করছিলেন রেফারি!
এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-এর একটি ম্যাচে নজিরবিহীন ও হাস্যকর এক ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আল-জাজিরা এবং ইরানের গোল গহর এফসি-র মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচে রেফারির বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ম্যাচ পরিচালনার অভিযোগ তুলেছেন দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা।

