বাংলাদেশ সিরিজের আগে দক্ষিণ আফ্রিকা দলে একাধিক পরিবর্তন
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের আগে ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে দুই সিরিজ থেকেই ছিটকে গেছেন পেসার জেরাল্ড কোয়েৎজি। আরেক পেসার কিউনা মাফাকা খেলতে পারবেন না বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।


