কুষ্টিয়া কারাগারের ফটকে দুর্বৃত্তদের বোমা নিক্ষেপের অভিযোগ
কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল বোমা নিক্ষেপ করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৫টার দিকে মোটরসাইকেল যোগে আসা তিনজন দুর্বৃত্ত সড়কের ওপর থেকে কারাগারের গেইটে বোমাটি নিক্ষেপ করে পালিয়ে যায়।


