বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে আছেন … জন
দুপুর ০২:৪৭:৪৯
ব্রেকিং
ইনকিলাবপোশাকশিল্পে টেকসই মজুরি নিশ্চিত করতে চার পক্ষের সমন্বিত উদ্যোগ জরুরি ইত্তেফাকদুপুর ৩টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত ডেইলি বাংলাদেশগোপালগঞ্জের ঘটনায় রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ চায় জামায়াত বাংলা ট্রিবিউনজরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত ঢাকা পোস্টজরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী ইত্তেফাকঢাবির ভর্তি আবেদন নিয়ে জরুরি নির্দেশনা জাগো নিউজ ২৪গোপালগঞ্জে সহিংসতা, রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ চায় জামায়াত দেশ রূপান্তরশরীরের জন্য জরুরি তিন ভিটামিন জাগো নিউজ ২৪জরুরি সংবাদ সম্মেলনে আসছেন নিম্নতম মজুরি বোর্ড চেয়ারম্যান সমকালতিন দিন বন্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস, চালু থাকবে জরুরি সেবা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চতুর্থ বাংলাদেশ

বড় লক্ষ্যের আগে ছোট ছোট লক্ষ্যে মনোযোগ চান শান্ত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে না ভেবে শুধু সামনের ম্যাচে মনোযোগ দিতে চান টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর বিশ্বাস, দল আরও ২০-৩০ শতাংশ উন্নতি করতে পারে।

বড় লক্ষ্যের আগে ছোট ছোট লক্ষ্যে মনোযোগ চান শান্ত
প্রতীকী গ্রাফিক্স ছবি: ClaimBD

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশ এখন চতুর্থ। চক্রে বাকি আছে ছয়টি টেস্ট—চারটি দেশের মাটিতে, দুটি দক্ষিণ আফ্রিকায়। তবে ফাইনালের হিসাব নয়, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনোযোগ দিতে চান সামনের ম্যাচেই।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে প্রথম টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘সত্যি বলতে, আমি শুধু এই টেস্ট ম্যাচটি নিয়েই ভাবছি, পুরো সিরিজ নিয়েও না। এই ম্যাচ আর সিরিজগুলো জিতলে বড় লক্ষ্যগুলো এমনিতেই পূরণ হবে।’

চাপের মুখে ভেঙে পড়ার প্রবণতা পুরোপুরি কাটেনি বলে স্বীকার করলেও অধিনায়কের মতে দল অনেক উন্নতি করেছে। তিনি বলেন, ‘এই দল এখনকার অবস্থান থেকে আরও ২০-৩০ শতাংশ উন্নতি করবে বলে আশা করতে পারেন। এখন পর্যন্ত যা অর্জন করেছি, তা যথেষ্ট নয়।’

গত দুই-তিন বছরে দলে টেস্ট ক্রিকেটের একটি সংস্কৃতি গড়ে উঠেছে বলে মনে করেন শান্ত। টেস্ট নিয়ে দর্শক ও গণমাধ্যমের আগ্রহ বাড়াকেও ইতিবাচকভাবে দেখছেন তিনি।

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।