২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেপ্তার ৪৯৯
রাজধানীতে নিয়মিত অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জন গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৫২টি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার ও মামলার বিষয়ে জানানো হয়।

