চলতি অর্থবছরে এ পর্যন্ত প্রবাসী আয় ১৩.৮৯ বিলিয়ন ডলার
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ২৩ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৮৯ কোটি মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৯ শতাংশ বেশি। ২৪ নভেম্বর (মঙ্গলবার) কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৪২ কোটি ডলার।
