বাবাকে হত্যা করতেই নিরাপত্তা প্রত্যাহার
ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নিরাপত্তার ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছিল, যাতে তাকে হত্যা করা সহজ হয়। মঙ্গলবার এক ঘরোয়া আলোচনায় এই মারাত্মক অভিযোগ করেছেন তার ছেলে ও লোকসভায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।



