বাংলাদেশকে ১৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
দেশের আটটি শহরে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশকে ১৫ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সহজ শর্তে দেওয়া এ ঋণের আওতায় প্রায় ৯ লাখ মানুষ উন্নত পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধার আওতায় আসবেন।



