গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সচল করার আহ্বান গ্রাহক অ্যাসোসিয়েশনের
গোপালগঞ্জে বিকাশ, নগদ, রকেটসহ মোবাইল আর্থিক সেবা অবিলম্বে সচল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। সংগঠনটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে সাধারণ মানুষের আর্থিক লেনদেনের পথ বন্ধ করে দেওয়া গ্রহণযোগ্য নয়।


