হালদার তীরে বাঁধের দাবি ৫ শতাধিক পরিবারের
বর্ষা এলেই চারপাশে পানি, নদীর স্রোত আর ভাঙনের শঙ্কা। কোথাও বসতভিটার কিনারায় এসে ঠেকেছে নদী, কোথাও পানি ঢোকার আতঙ্কে নির্ঘুম রাত কাটে মানুষের। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় অনেকটা দ্বীপের মতো আটকে পড়েন বাসিন্দারা।


